দক্ষিণ আলগীতে ওয়ার্ড বিএনপির যৌথ সভা

হাসান আল মামুন:
হাইমচরে জমকালো ও মনমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ নভেম্বর বিকেলে ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার ২২নং মধ্য আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এতে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মিজির সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মহিউদ্দিন গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, কোষাধ্যক্ষ আব্দুর  রশিদ খান, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, আলগী দক্ষীন ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল বাসার বাসু মাঝি, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক জিএম ফজলুর রহমান আকাশ, উপজেলা সেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজান ভূইয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাওলানা আবদুল কাইউম, ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য বোরহান উদ্দিন জুটন, যুবদল নেতা দিদারুল ইসলাম জমাদার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কলেজ ছাত্র দলের সভাপতি মোঃ আহসান হাবিব সহ উপজেলদ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।