মো: মাসুদ রানা, কচুয়া :
শিক্ষার আলো বিস্তার, সমাজে নানা প্রকার অসঙ্গতি দূরীকরণ এবং ইতিবাচক সমাজ ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা ও মাদক নির্মূল করার লক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া-আব্দুল্লাপুর সমাজকল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে ঘাগড়া বাজারে ঈসা সুপার সপ মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঘাগড়া-আব্দুল্লাপুর সমাজকল্যাণ পাঠাগারের আহ্বায়ক মাষ্টার মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও ঘাগড়া রেনেঁসা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা মো. জসিম উদ্দিন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মাহবুবুর রহমান মিয়াজী।
এসময় বক্তারা বলেন, এ পাঠাগারের উদ্দেশ্য হবে মানব কল্যাণে কাজ করা। পাশাপাশি জনকল্যানমূলক কাজ,বাল্য বিবাহ প্রতিরোধ,মাদক নির্মূল ও সামাজিক নানা প্রকার অপরাধ প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। বিশেষ করে সমাজে দারিদ্য বিমোচন ও দু:স্থ পরিবারকে সহায়তার লক্ষে কাজ করবে। এজন্য সকলের সার্বিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আরিফ মিয়াজী,সাইফুল ইসলাম মিয়াজী,আমিনুল ইসলাম শিশির,আবু মুসা বেপারী,মাওলানা আমিনুল ইসলাম আজহারী,ঘাগড়া কেন্দ্রীয় ঈদগা খতিব হযরত মাওলানা আনম ইউসুফ ও মাওলানা আব্দুল হক সহ আরো অনেকে।
এসময় মাওলানা আব্দুল ছোবহান,চন্দ্রন চন্দ্র রায়,এমদাদ মিয়াজী,মোশারফ মিয়াজী,মামুন মিয়াজী,ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পাঠাগারের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


