ফারাবী খান:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদগঞ্জ উপজেলাসহ চাঁদপুর জেলার ৮ উপজেলা ও ৬ পৌরসভার আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমীর নির্বাচনে এক পৌরসভা ও তিন উপজেলায় পরিবর্তণ হলেও বাকি পাঁচ উপজেলা ও ৫ পৌরসভায় পূর্বের আমীরগণই বহাল থাকে।
২২ নভেম্বর শুক্রবার রোকন শেষে এক বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার চাঁদপুর পৌরসভায় এড. মোঃ শাহজাহান খান, চাঁদপুর সদর উপজেলায় মাওলানা আফছার উদ্দিন মিয়াজি, হাইমচর উপজেলায় মাওলানা আবুল হোসাইন, ফরিদগঞ্জ উপজেলায় মাওলানা ইউনুছ হেলাল, ফরিদগঞ্জ পৌরসভায় মাওলানা মিজানুর রহমান, হাজিগঞ্জ উপজেলায় বি.এম. কলিম উল্লাহ ভূইয়া, হাজিগঞ্জ পৌরসভায় মাওলানা আবুল হাছানাত পাটওয়ারী, শাহরাস্তি উপজেলায় মোস্তফা কামাল, শাহরাস্তি পৌরসভায় মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলায় এড. আবু তাহের মেসবাহ, কচুয়া পৌরসভায় মাওলানা আমিনুল হক মীর, মতলব উপজেলা দক্ষিণে মোঃ আব্দুর রশিদ পাটওয়ারী, মতলব পৌরসভায় মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া, মতলব উত্তর উপজেলায় অধ্যাপক দেওয়ান আবুল বাশারকে আমীর হিসেবে নির্বাচিত করেছেন।
জেলা জামায়াত ইসলামী সূত্রে জানা যায়, চাঁদপুরের ৮ উপজেলা ও ৬ পৌরসভায় আমীর নির্বাচন হয়। এর মধ্যে কচুয়া পৌরসভায়, মতলব উত্তর উপজেলায়, হাইমচর উপজেলায় ও চাঁদপুর সদর উপজেলায় পরিবর্তণ হয়। উপজেলা ও পৌরসভার নবাগত আমীরদের মেয়াদ কাল থাকবে ২০২৫ ও ২০২৬ সেশন পর্যন্ত।
ফরিদগঞ্জ পৌর নবাগত আমীর মও. মিজানুর রহমান বলেন, পুনরায় দায়ীত্ব পাওয়ায় আলহামদুলিল্লাহ, দায়ীত্ব পালনে সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা। আমার দায়ীত্বের মাধ্যমে মানুষের কল্যানে ও ইসলামের খেতমতে নিয়োজিত রাখতে পারি।


