ফারাবী খান:
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর সভাপতি হাফেজ আব্দুর রব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি,,,রাজিউন।
২১ অক্টোবর বৃহস্পতিবার রাতে চাঁদপুরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ আব্দুর রব দেড় মাস পূর্বে হৃদরোগে আক্রান্ত হন। পরে ঢাকা চিকিৎসা গ্রহণ করে ডাক্তারের পরামর্শ অনুজায়ী বাড়িতে অবস্থান করছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে শারীরিক পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাকে চাঁদপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২ টায় সেখানেই তিনি ইন্তেকাল করেন। শুক্রবার ২২ অক্টোবর বা’দ জুম’আ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
কর্মজীবনে হাফেজ আব্দুর রব ফরিদগঞ্জ সকদিরামপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। স্ত্রী, ৪ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তার মৃত্যুতে চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের জ সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


