শিক্ষানুরাগী রোস্তম আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী

মো. মাসুদ রানা:

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা, সিলেট ও চট্রগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা সাবেক পরিচালক  মরহুম রোস্তম আলী মিয়ার ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে  বুধবার মরহুমের নামে প্রতিষ্ঠিত পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের আয়োজনে দোয়া, মিলাদ ও স্বরণসভা অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় বক্তব্য দেন, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, ফজলুল হক, সেলিম হোসেন মিয়াজী ও ইউপি সদস্য মোঃ শাহজালাল মিয়া সহ আরো অনেকে। এসময় কলেজের শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মোনাজাত পরিচালনা করা হয়।