২৮ডিসেম্বর ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন

ফারাবী খান:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টায় ফরিদগঞ্জ উপজেলা সংলগ্ন মাঠে একর্মী সম্মেলনকে গিরে ইতিমধ্যে শুরু হয়েছে প্রচার প্রচারোনাসহ সকল কার্যক্রম।

ফরিদগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইউনুসেরর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি) কেন্দ্রীয় নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর জেলার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী , ও অ্যডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। চাঁদপুর জেলা সেক্রেটারী অ্যডভোকেট শাহজাহান মিয়া।

কর্মী সম্মেলনে উপজেলার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে।