আব্দুল হাই শিক্ষাবৃত্তি পরীক্ষা

মো. মাসুদ রানা:

চাঁদপুরের কচুয়ায় ফাউন্ডেশন ফর ডাক্তার আব্দুল হাই শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত পৃথক ভাবে ৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনপুরা ডাক্তার আব্দুল হাই ক্যাডেট স্কুল ও পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ন পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই তিনটি কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মনপুরা-বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন।

এতে তিনটি কেন্দ্রে পরীক্ষার হল পরিদর্শন করেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জামাল হোসেন, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মহিবুল্লাহ মানিক, পরিচালক আহসান উল্যাহ তালুকদার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান ও আইসিটি অফিসার শাকিল হোসেন সহ আরো অ।নেকে। কচুয়া ও মতলবের একাংশ মোট ২৯টি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর মোট ৪৫০ জন পরীক্ষার্থী শিক্ষাবৃত্তি পরীক্ষা অংশগ্রহন করেন।

ফাউন্ডেশন ফর ডাক্তার আব্দুল হাই শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মহ মহসিন ও পরীক্ষা নিয়ন্ত্রক মহিবুল্লাহ মানিক বলেন, এ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগিতা শিক্ষায় মনোনিবেশ করা হচ্ছে। এ ফাউন্ডেশনের মাধ্যমে গরীব-অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করে থাকে। ভবিষ্যতেও এমন মহতী উদ্যোগ কার্যক্রম অব্যাহত থাকবে