শাহরাস্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শাহরাস্তি প্রতিনিধি

 

চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন শাহারাস্তি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি রিজওয়ানা চৌধুরী।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ওয়ারক বাজার থেকে শুরু করে কালিয়াপাড়া পর্যন্ত প্রায় ২ শতাধিক অবৈধভাবে গড়ে উঠা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয় এ সময়।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা , বাংলাদেশ সেনাবাহিনী ও শাহারাস্তি থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।