কচুয়া জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপক শরীফ মিয়া

মো. মাসুদ রানা:

কচুয়ায় জনতা ব্যাংক পিএলসি বাজার শাখার নতুন ব্যবস্থাপক হিসেবে মোঃ শরীফ মিয়ার দায়িত্ব গ্রহণ করেছেন।  রবিবার সকালে ব্যাংকের কার্যালয়ে তাঁকে বরণ করে নেন, সিনিয়র অফিসার শুভ চন্দ্র সাহা, সহকারি ব্যবস্থাপক নজরুল ইসলাম, অফিসার আব্দুল করিম, কর্মকর্তা সাইফুল ইমলাম, তরিকুল ইসলাম, প্রমিত সাহাসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও শুভাকাঙ্খীরা। এর আগে তিনি হাজীগঞ্জ জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন ।

তিনি ২০১০ সালে ২২ জুন হাজীগঞ্জ জনতা ব্যাংক শাখায় সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে মোঃ শরীফ মিয়া কর্মজীবন শুরু করেন। তিনি কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের পিতা মরহুম হাজী হাতেম আলী মাস্টার এর দ্বিতীয় পুত্র। বৈবাহিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। ১৯৯৬ সালে কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে থেকে এসএসসি, ১৯৯৮ সালে চট্রগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গনিত (এমএস) ডিগ্রি অর্জন করেন।

যোগদানকৃত জনতা ব্যাংক কচুয়া বাজার শাখার মোঃ শরীফ মিয়া এক শুভেচ্ছা বার্তায়- জনতা ব্যাংকের  কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের বিশ্বস্ত অংশীদার জনতা ব্যাংক লিমিটেড পিএলসি আরো উন্নত ও আধুনিক গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে গ্রাহক সেবা প্রদান করতে হবে। আপনারা গ্রাহকদের প্রতি আন্তরিক হলে ব্যাংকের লেনদেন বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সফল হবেন। ব্যাংকের সম্মানিত গ্রাহক, পৃষ্টপোষক ও শুভানুধ্যায়ীদের সহ সকলের সহযোগিতা কামনা করেন।