চাঁদপুরে জুয়া খেলায় পাঁচ জন আটক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে জুয়া খেলার সামগ্রীসহ খেলার আসর থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাত আড়াইটায় চেয়ারম্যানঘাট জিটি রোডের মনির খানের টিনের ঘরে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে সদর মডেল থানা পুলিশ। আটকৃত হলেন উত্তর জিটি রোডের বাসিন্দা মৃত শব্দর আলীর ছেলে আবু তাহের, মৃত মজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান দুখু, নূর মোহাম্মদ খানের ছেলে মোঃ সুমন, বিষ্ণুদি এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে মানোয়ার হোসেন ও হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ রিয়াদ। অভিযানে তাদের কাছ থেকে জব্দ করা হয় জুয়া খেলার ৯ প্যাকেট তাসের বান্ডিল, নগদ ৯ হাজার ৪শ ৪০ টাকা, ৩ টি জুয়া খেলার লিখা খাতা, ৪ টি এনড্রয়েট মোবাইল ফোন এবং ২ টি বাটন মোবাইল ফোন। আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার ননএফআইআর প্রসিকিউশন নং-০৪/২০২৫ইং, তাং-১৩/০১/২০২৫ইং ধারা-১৯৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযান বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব  এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই মোঃ নুরুল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁদপুর সদর মডেল থানাধীন চেয়ারম্যানঘাট জিটি রোডের মনির খানের টিনের বসত ঘরের ভিতরে অভিযান পরিচালোনা করে জুয়া খেলার আসর হইতে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

(চাঁদপুরে জুয়া খেলার আসর থেকে পাঁচজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ)