মো. মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়ায় সামাজিক সংগঠন স্বপ্নবাজ এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় উপজেলা পর্যায়ে ৬২নং কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন অর্জন করায় খেলোয়ারদের সংবর্ধনা ও সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি সরকার মেহেদী হাসান রাসেল ও ক্রীড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের যৌথ সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুভাস চন্দ্র সরকার, সাবেক ব্যাংকার মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, কাদলা খাদিজাতুল কোবরা মহিলা আলিম মাদ্রাসার প্রভাষক জান্নাতুল আলম মজুমদার আলমগীর, প্রধান শিক্ষক মো.মফিজুল ইসলাম, সংগঠনের সাধারন সম্পাদক সোলাইমান সোহেল তানভীর, সাংগঠনিক সম্পাদক ইফতেখার অভি, শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সহ আরো অনেকে। এসময় স্বপ্নবাজ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গন্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান এবং আগত সকল অতিথিবৃন্দ ও অভিভাবকদের মাঝে উপহার বিতরণের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের আয়োজক নেতৃবন্দ।


