ফারাবী খান:
ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে রাস্তায় অটোরিক্সার গতিরোধ করে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে। ছিনতাই কাজে ব্যবহারিত সিএনজি উদ্ধার করেছে থানা পুলিশ।
২০ জানুয়ারী (সোমবার) বিকালে এসআই মো. জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্সসহ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অভিযান পরিচালনা করে মোঃ শান্ত (২৩), নামে একজনকে আটক করে। সে রায়পুর উপজেলা উত্তর চরপাতা গ্রামের কালিয়া পুরান মুন্সি বাড়ির বিল্লাল হোসেনের ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান করে একজনকে আটক করা হয়। আটকৃত আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তার সাথে থাকা সহযোগি পলাতক আসামিদেরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


