হাইমচরে দারুঃ আইডিয়াল একাডেমির উদ্ভোধন

হাসান আল মামুন:

হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে দারুসসুন্নাত আইডিয়াল একাডেমির শুভ উদ্ভোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারি সকাল ১০ টায় দারুসসুন্নাত আইডিয়াল একাডেমি মাঠে আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও স্থানীয় মোঃ বোরহান উদ্দিন শিহাবের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা এইচ এম আনোয়ার মোল্লা, এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান হামিদী,আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী,হাইমচর প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সাহেদ হোসেন দিপু পাটওয়ারী।এসময় আরো বক্তব্য রাখেন পশ্চিম সাকদি আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ আলী সুমন,মাওলানা ওমর ফারুক, মাওলানা মশিউর রহমান, মাওলানা মঈনুল ইসলাম বাদশা,মাওলানা এনায়েত উল্লাহ, মাওলানা মোঃ মোশাররফ হোসেন, মাওলানা মোঃ হারুনুর রশিদ, ডাক্তার আব্দুল কাদির।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির নেতা প্রভাষক হারুনর রশীদ গাজী, হাইমচর প্রেসক্লাবের আহবায়ক মোঃ ফারুকুল ইসলাম,হাইমচর উপজেলা সেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজানুর রহমান ভুঁইয়া,  মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আল আমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ,মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।