ঘন কুয়াশায় চাঁদপুর-শরিয়তপুর ফেরি বন্ধ

মো. আরিফুল ইসলাম:

চাঁদপুর-শরিয়তপুর নৌরুটে ঘন কুয়াশার করনে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
এতে করে হরিনা ফেরিঘাটে যাত্রীবাহী বাসসহ শতাধিক পরিবহন আটকা পরে আছে। আটকা পর পরিবহন শ্রমিক ও যাত্রীরা জনিয়েছেন দীর্ঘসময় ঘাটে আটকে থাকায় শীতে কষ্ট পেতে হয়েছে সই সাথে খরচ বেড়েগেছে তাদের।
(বক্সপপ)

বুধবার রাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে এ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় হয়বিআইডব্লিউটিসি হরিনা ফেরিঘাট কতৃপক্ষ।

হরিনা ফেরিঘাটের উপ ব্যবস্থাপক মোঃ ফয়সাল আলম চৌধুরী বলেছেন, নদীপথে কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে।