সুমন আহমেদ:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পিঠা উৎসব, দর্জি বিজ্ঞান ও যুব উদ্যোক্তাদের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পিঠা উৎসব, দর্জি বিজ্ঞান ও যুব উদ্যোক্তাদের প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার স্টলে জামাই পিঠা, বউ পিঠা, তেল পিঠা, কেক পিঠাসহ নানারকম বাহারি নামের পিঠা স্থান পায়।


