আমান উল্লাহ খান ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের মাঠে
বিদ্যালয়ের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি মজিবুর রহমান দুলাল, নজরুল ইসলাম পাটওয়ারী, কেরোয়া হোসনেয়ারা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার রাউত, বিশিষ্ট্য ব্যবসায়ি ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য তোফায়েল আহমেদ মোর্শেদ সহ আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে পরিবেশনা, বিদ্যালয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ সহ বিদ্যালয়ের ভুয়শী প্রশংসা করেন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক জুয়েল গাজী, মাওলানা মুজাম্মেল হক, সহকারি শিক্ষক রেবা বিশ্বাস, ফাতেমা আক্তার, রাসেদুল ইসলাম, ক্বারী মোঃ ইয়াছিন পাটওয়ারী, শীলা রানী, হাফেজ নাইমুল ইসলামসহ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থী।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন গ্রামীন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।


