আমান উল্লাহ খান ফারাবী:
ফরিদগঞ্জ পাইকপাড়া উত্তর ইউনিয়নের আসৎকুৃযারী গ্রামে আন-নূর জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মক্তবে ছাত্র-ছাত্রীদেরের সবক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফজরের পরে মসজিদের সেক্রেটারি আমান উল্লাহ খান ফারাবীর সঞ্চালনায় ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক খান বিডিয়ারের সভাপতিত্বে সবক প্রদান করেন অত্র মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবু হানিফ, এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মিজি, ডাঃ আবদুল কাদের খান সোহাগ, সমাজ সেবক ও সৌদি প্রবাসী রাশেদ বাবু, কাতার প্রবাসী ফরিদ মিজি, আনোয়ার খোকা, ইউনুস মিজি, হাশিম গাজী, শাহজাহান গাজী, এমরান হোসেন মুন্সি, ইসমাইল হোসেন, ইয়াছিন দর্জী, তানজিল হোসেন প্রমূখ।
এসময় অতিথিরা সবক গ্রহণ কারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন, সবক গ্রহণ শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওঃ আবু হানিফ।


