হাইমচরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা আটক

হাসান আল মামুন:

হাইমচর উপজেলা আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম মালকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।  গতকাল মঙ্গলবার বেলা ১১ টার সময় আলগী বাজার থেকে তাকে আটক করা হয়। ডেভিল হান্ট (বিশেষ চলমান অভিযানে) তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সুমন।
হাইমচর থানা পুলিশ সূত্রে জানাজায়, হাইমচরে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম (তাজু মাল) কে আটক করা হয়। তিনি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ মালের পিতা। আটক কৃত তাজু মাল ৪ আগষ্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ১৮ আগষ্টের দায়ের করা মামলা নং ৪ ও ৫ নভেম্বর ছাত্র প্রতিনিধি আহসান হাবীবের উপর হামলার ঘটনায় মামলা নং ২ এর আসামী। তাকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন জানান, সারাদেশের চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম মালকে আটক করা হয়। আটককৃত তাজু মাল ৪ আগষ্টের ঘটনায় দায়ের করা মামলা ও শিক্ষার্থী আহসান হাবীবের উপর হামলার মামলার আসামি। তাকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।