ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জের ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) পাইকপাড়া সিংহেরগাঁও ঈদগাও মাঠে ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভিপির সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পিদক নান্নু দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা সকলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ও আহামির রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ১৪নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাছির উদ্দিন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এম এ টুটুল পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মিজান পাঠান, বিএনপির নেতা জাহাঙ্গীর মজুমদার, কারুল মজুমদার, আবুল কালাম লিটন, সাবেক ছাত্র নেতা আব্দুল্লা আল মামুন, মো. হাসানসহ বিএনপির অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


