চাঁদপুর জেলা খাদ্য কর্মকর্তার মৃত্যু

 

মেহেদী হাসান সম্রাট :

 

চাঁদপুর জেলা খাদ্য কর্মকর্তা শ্যামা প্রসাদ চাকমা মারা গেছেন। তিনি গতকাল ১৫এপ্রিল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৫৯ বছর।
তিনি চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সম্মানিত সদস্য ও চাঁদপুর জেলা জেলার খাদ্য নিয়ন্ত্রক এর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

চাঁদপুর জেলায় তিনি গত বছর ১ ফেব্রুয়ারি জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদানের পর খাদ্য বান্ধব কর্মসূচির বাস্তবায়নসহ খাদ্য বিভাগের সকল কর্মসূচি বাস্তবায়নে সৎ ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেন।

খাদ্য কর্মকর্তা  শ্যাম প্রসাদ চাকমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন।
শ্যামা প্রসাদ চাকমা ১৯৬৬ সালে রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলার মগবান গ্রামে জন্মগ্রহণ করেন।