মেহেদী হাসান সম্রাট :
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে নতুন বর্ষকে বরণ করে নেয়া হয়েছে। পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল সোমবার সকাল ৮ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহম্মদ মোহসীন উদ্দীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব পিপিএম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন ও তানিয়া মোশারফ। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জালাল চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, সহ-সভাপতি সোহেল রুশদী, মাহবুবুর রহমান সুমন, আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের, ইব্রাহীম রনি, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিনসহ অন্যান্যরা।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, বাঙালী ঐহিত্য আমাদের জীবনের অংশ। বিশেষ করে পহেলা বৈশাখ আবহমানকাল থেকে বিশেষ উৎসবে পরিণত হয়েছে। যা আজো চলমান। আমাদের পূর্বপূরুষদের জীবনাচরণ জীবনধারাই আমাদের সংস্কৃতি। বাঙালী জাতি হিসেবে বাংলা নববর্ষ আমাদের জন্য বিশেষ একটি দিন। দিনটিকে ঘিরে আমাদের উন্মাদনার কমতি থাকে না। আমাদের ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাঙালী জাতি লালন করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমাদের বিশ^াস।
পরে আমন্ত্রিত অতিথিদের বাঙালির ঐতিহ্যের খাবার দই, চিড়া, মিষ্টি, জিলাপি, মুড়ি, বাতাসা, খই, জিলাপি সহ আরও বিভিন্ন মুখরোচক খাবার সকলের মাঝে আনন্দ এবং তৃপ্তির সমন্বয় ঘটিয়েছে। অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে প্রেসক্লাব সদস্য ও পরিবারের সদস্যদের সরব উপস্থিতির কারণে। ছোট ছোট ছেলে মেয়েরা সাজুগুজো করে উপস্থিত হয় প্রেসক্লাব মিলনায়তনে। এতে বর্ণিল হয়ে উঠে পুরো মিলনায়তন।



photoshop crack
phohoshop 2025
adobe photoshop crack
photoshop keygen
photoshop free