ফারাবী খান:
বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা NRPWA এর ঢাকার বিভাগীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, তরুণ সমাজ সেবক ও সারিনা আলম কনস্ট্রাকশন এর চেয়ারম্যান এন্ড সিইও সামছুল আলম সুমন।
“একতাই শক্তি একসাথে সমাজ গড়ি ” এই স্লোগানকে সামনে রেখে ১৯ এপ্রিল শনিবার ঢাকা মিরপুর বাৎসরিক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক সামছুল আলম সুমনকে ঢাকা বিভাগের সভাপতি ঘোষণা করা হয়। নব-নির্বাচিত সভাপতি সামছুল আলম সুমন সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।


