স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর কাফেলা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ মে (শনিবার) উপজেলার খেজুর তলা মুলাম বাড়ী সংলগ্ন ঈদগাঁহ মাঠে সংগঠনটির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
তিন ক্যাটাগরি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চিকিৎসা প্রদান করেন, ফরিদগঞ্জের কৃতি সন্তান, ডায়াবেটিস ও কিডনি রোগ বিশেষজ্ঞ, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলারেল হাসপাতাল কর্মরত ডাঃ আমিনুল ইসলাম সুমন।
মা ও শিশু রোগীদের চিকিৎসা প্রদান করেন,
মা ও শিশু রোগে বিশেষজ্ঞ ডাঃ আহমেদ শরীফ।
চক্ষু রোগীদের জন্য চিকিৎসা প্রদান করেন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আল মামুন হোসেন, ডি.এম.(ঢাকা) ডি.ও.এল ভি (চক্ষু) জুনিয়র আপ্টোমেট্রিস, (নিউ স্কয়ার হাসপাতাল গৃদকালিন্দিয়া)
এ সময় উপস্থিত ছিলেন, আলোর কাফেলা ফাউন্ডেশনের সভাপতি আহমেদ আরমান, সহ-সভাপতি গোলাম রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব, যুন্ম সাধারারণ সম্পাদক তানজিল নিরব, সহ সাধারণ সম্পাদক মহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ জুনায়েদ, ইসরাফিল হাসিব সহ আরো অনেকেই উপস্থি ছিলেন।


