সুমন আহমেদ:
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপার গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক (৮৮) ইন্তেকাল করেছেন। তিনি গতরাত ৩টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহসী যোদ্ধা। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বুধবার (৭ মে) বাদ জোহর নামাজের পর রুহিতারপার গ্রামের কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল।
জানাজায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক আজীবন দেশের স্বাধীনতা, সমাজের কল্যাণ ও মানবিক মূল্যবোধে অবিচল ছিলেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।