হাইমচরে নদীর তীর রক্ষা বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ

হাইমচর প্রতিনিধি:
হাইমচর উপজেলার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে চলছে সংস্কার কাজ। পানি উন্নয়ন বোর্ডের স্টিমেট তোয়াক্কা না করে ঠিকাদারের ইচ্চে মতই চলছে সংস্কার কাজ।৷ কাজের তদারকিতে নেই কোন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নেই ইটের সলিং, পুরাতন জিও ব্যাগ ব্যবহার, ব্লকের মাঝে মাঝে রয়েছে বড় বড় ছিদ্র। কাজের মান নিয়ে রয়েছে এলাকাবাসীর মাঝে ধোয়াশা।
সরজমিনে গিয়ে দেখা যায়, দুইটি লাইসেন্সে ৮০ মিটার নদীর তীর রক্ষা বাঁধ সংস্কারের জন্য ১৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজের শুরুতে স্লোপ করে গাইডওয়াল করে স্লোপে ৩ ইঞ্চি ইটের কনা দিয়ে ওপরে বালু দেয়ার পর জিও ব্যাগ বিছিয়ে  ব্লক বসার কথা থাকলেও বাস্তবে তেমনটা নেই। কোন রকম স্লোপ করে পুরাত জিও ব্যাগ ও ২০০৮ সালে তৈরি করা ব্লক বসিয়ে সংস্কার কাজ করছে ঠিকাদার।
স্থানীয় লোকজন জানান, কাজের মান একেবারেই নিম্ন মানের। তাদের কাজের স্টিমিট কি ধরা আছে জানতে চাইলে তারা উল্টো ধমক দেয়। ইটের কনা না দিয়ে পুরাতন জিও ব্যাগ বসিয়ে এই বাঁধ নির্মানের জন্য তৈরি করা পুরাতন ব্লক বসিয়ে তারা কোন রকম কাজ শেষ করছে। এই কাজের ডিজাইন, স্টিমিট জনসাধারণকে জানালে জনগনই তাদের কাজ বুঝে নিতে পারতো। ঠিকাদার অনিয়ম করতে পারতো না। এখন কাজে কি ধরা কি আছে আমরা কিছুই জানি না, ঠিকাদার তার ইচ্ছেমতো কাজ করছে।তারা আস্তে আস্তে কাজ করাতে আমাদের সমস্যা বাড়ছে।সামনে বর্ষা মৌসুম আসছে।ঠিক মতো কাজ না শেষ না করতে পারলে সব ভেঙে যাবে।তাই প্রশাসনের কাছে আমাদের জোর দাবী যত দ্রুত সম্ভব কাজটি ঠিক মতো করে শেষ করে দেওয়া।
পানি উন্নয়ন বোর্ডের হাইমচরের দায়িত্বপ্রাপ্ত এসো হাসান জানান, ৪০ মিটার করে ৮০ মিটার কাজ ১৪ লাখ টাকার বরাদ্দে  চাঁদপুরের দুই ঠিকাদারের মাধ্যমে করানো হচ্ছে। আমি নিজে তদারকি করে কাজ উঠাচ্ছি, এখানে কাজ যা ধরা তাই করা হচ্ছে।