ফারাবী খান:
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের উত্তর কড়ৈতলী বাইতুন নূর মাদ্রাসায় ত্রি-মাসিক কেরাত, গজল/হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতা উপলক্ষে পুররস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আরাবিয়া মাদ্রাসার সাবেক মোহাদ্দেস ও মোহতামিম মাদ্রাসাতুল রওজাতুল সুন্নাহ মাদ্রাসার মোহতামিম মুফতি হাবিবুর রহমান।
মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি ওমর ফারুকের পরিচালনায় ও মোহতামি মাওলানা আব্দুল কাদির হুজুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি মাদ্রাসার মোহতামিম মাওলানা সালাউদ্দিনসহ উপস্থিত ছিলেন, অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এসময় প্রতিযোগিতায় পুরুস্কিত হন হেফজ বিভাগ ও হেদায়াতুন নাহু বিভাগের ছাত্র সাইফান, আব্দুল্লাহ, নাহিদ, রাশেদ, ফাহিম।


