ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা:) মো. গাউছুল আজম পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান ওএকাডেমিক সুপার ভাইজার আব্দুল্ল্যাহ আল মামুন।


