স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলায় ধর্ষনের চেষ্টা মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলমের নির্দেশনায় এসআই মোঃ রাকিবুল হাসানের সঙ্গীয় ফোর্সসহ গতরাত অনুমান ৪ ঘটিকায় উপজেলার কাছিয়ারা গ্রামে অভিযান পরিচালনা করিয়া ধর্ষনের চেষ্টা মামলায় মোঃ আরাফাত হোসেন (১৭), ও শিহাব হোসেন (১৭), আটক করেন।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ মোহাম্মদ শাহ্ আলম বলেন, ধর্ষণ চেষ্টা মামলায় দুইজনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।


