আমার বিরুদ্ধে হলেও তুলেধরবেন, সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এম.এ হান্নান

আমান উল্লাহ খান ফারাবী:
সাংবাদিকরা জাতির বিবেক, যে কোন সময় যে কোন বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। যার উদাহরন ২৪-এর গণঅভ্যুত্থান। পতিত সরকারের কালো থাবা থেকে মুক্ত হওয়ার পর এখন বর্তমানে আপনারা স্বাধীন। আমি চাই আপনারা সত্যকে তুলেধরবেন, তা আমার বিরুদ্ধেও হয়, তাও লিখবেন। কারণ সত্য প্রকাশ না হলে তা মিথ্যার মধ্যে ঢাকা পড়ে যাবে। আমি প্রিয় সাংবাদিকবৃন্দকে বলতেছি, আপনারা
২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন নিয়ে যে জালিয়াতি হয়েছে তা তুলে ধরুন।
৩ সেপ্টেম্বর (বুধবার) সন্ধায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান আরও বলেন, গত দুই নির্বাচনে আমি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু একজন জালিয়াত পতিত সরকারের মদদ নিয়ে আমার মনোনয়ন বাতিল নাটক মঞ্চস্থ করা হয়। যা আইনগতভাবে সঠিক ছিলো না। আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করে এই সকল তথ্য প্রকাশ করুন। একই সাথে আমিও যদি কোনো অন্যায় ও অনিয়ম করে থাকি, তাও প্রকাশ করুন। আমি চাই সত্য প্রকাশ হোক। তা যে কারো বিরুদ্ধেই হোক না কেনো। আমার বিরুদ্ধে অভিযোগ, আমার মুখ ভালো নয়। আসল কথা হলো, আমি চোরকে চোর ও বাটপারকে বাটপার বলি। আবার যিনি ভালো তাকে ভালো বলি। এটাই আমার দোষ।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাংবাদিকদে মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এমকে মাসি পাঠান, মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আবদুস ছোবহান লিটন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, ফারুক খান, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবদ দলের সভাপতি আক্তার হোসেন, পৌর ডুবদলের আহ্বায়ক ইমাম হোসেন প্রমূখ।