চাঁদপুর শহর যানজট মুক্ত রাখতে তিন পরামর্শ দিলেন কাদের পলাশ

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুর শহর যানজট মুক্ত রাখতে তিন পরামর্শ দিলেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ। তিনি তাঁর ফেইসবুক পোস্টের মাধ্যে তিন পরামর্শ তুলে ধরতে গিয়ে বলেন,

চাঁদপুর শহর যানজট মুক্ত রাখতে করণীয় হতে পারে:

১। সিএনজি চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকলে শহরে প্রবেশ নিষিদ্ধ করা।

২। সিএনজির আপডেট বৈধ কাগজপত্র না থাকলে নিয়মিত মামলা দেয়া।

৩। সাধারণ মানুষকে ব্যাটারি চালিত স্কুটি ব্যবহারে উদ্ভুদ্ধ করা।