এনসিপি থেকে পদত্যাগ করে গণঅধিকার পরিষদ থেকে নির্বাচন করছেন আরিফ

ডেস্ক রিপোর্ট:

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেপথ্য ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ও মেধাবী মুখ এবং গণঅধিকার পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম তালুকদার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪, ফরিদগঞ্জ আসন থেকে ট্রাক মার্কায় নির্বাচন করছেন। বর্তমানে তিনি দলটির উচ্চতর পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

২২ ডিসেম্বর (সোমবার) গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নিকট থেকে তিনি আনুষ্ঠানিক মনোনয়ন লাভ করেন।

২০২৩ সালের ১০ জুলাই গণঅধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি সার্বিক সমন্বয়ের দায়ীত্ব পালন করেন। আন্দোলনের মাঠে সংগঠক, বাংলাদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ দেশগুলোর দূতাবাসের এম্বাসেডর এবং হাইকমিশনার গণের সাথে আন্দোলনের প্রতিনিধিত্ব করে আন্দোলনকে চুড়ান্ত সাফল্যের পথে আনতে তিনি অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বিনির্মানে তারুণ্যের ঐক্য গঠনের উদ্দেশ্য এনসিপি ও জিওপি কে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে তিনি এনসিপির আহবায়ক কমিটিতে অংশ নিয়েছিলেন। কিন্তু এনসিপির নীতিনির্ধারকদের অতিরিক্ত বাম ঘেঁষা নীতির কারণে শেষ পর্যন্ত ঐক্যের সম্ভাবনা থেমে গেলে এবং এনসিপি জাতীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিলে তিনি গণঅধিকার পরিষদের পূর্বোক্ত দায়িত্ব পালন শুরু করেন।

জুলাইয়ের প্রকৃত চেতনা প্রতিষ্ঠায় তিনি জুলাই মঞ্চ প্রতিষ্ঠা করে আহবায়কের দায়িত্ব পালন করে আসছেন। ইতোমধ্যে জুলাই মঞ্চের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের মুখে সচিবালয় থেকে ফ্যাসিস্ট সচিদের কয়েকজনকে অপসারণ করা হয়।

আধিপত্যবাদবিরোধী জুলাইয়ের মহান বীর শহীদ ওসমান বিন হাদীর চেতনায় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন বলে জানা গেছে।