গীতিকার রাসেল ইব্রাহীমের আজ জন্মদিন 

রাসেল ইব্রাহীম। শিক্ষকতা তাঁর পেশা হলেও লেখালেখি তাঁর নেশা। জন্মগ্রহণ করেছেন  ১৯৯৬ সালের ৩ জানুয়ারি। জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রাম। পিতা– নুরুল আমিন দর্জি এবং মাতা রিনা বেগম। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়ো।

জন্মদিন উদযাপন কিংবা লেখালেখি নিয়ে বিস্তারিত জানতে চাইলে শিক্ষক ও গীতিকার রাসেল ইব্রাহীম বলেন,” জন্মদিন নিয়ে আমার মাথাব্যথা নেই, উদযাপন তো দূরের কথা। লেখালেখির ক্ষেত্রে আমি নিরপেক্ষ নই,সর্বদা নৈতিকতার পক্ষে থেকে লেখালেখির চেষ্টা করি ।আর নৈতিকতার পথে থেকে দৃশ্যমান অন্যায়- অবিচার নিয়ে লেখালেখি করে ভালোলাগা ফিল করি। লেখালেখি করতে গিয়ে মাঝেমধ্যে অকথ্য ভাষায় হুমকি-ধমকি শুনি কিংবা বিপদের মুখেও পতিত হই।” তাছাড়া নতুন বই নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২৬ সালের বইমেলায় প্রিয় বাংলা প্রকাশনী থেকে ‘ বোবাদের এই দেশে ’ নামক প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হব, বইমেলা থেকে চাইলে সংগ্রহ করা যাবে।

জানা যায় যে,রাসেল ইব্রাহীম লেখালেখির চেষ্টা করেন ২০০৮ সাল থেকে। তখন তিনি ছিলেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী।বর্তমানে  তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে– তুমি অপরা, প্রেমবিদ্যা এবং চমৎকার পদার্থবিজ্ঞান। তাছাড়া তাঁর লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে– আমার একটা তুমি ছিল( এস ডি রুবেল) , আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল(এস ডি রুবেল) , মীরজাফরের বংশধর( পরান আহসান) , একটা চাকরি চাই( সাগর তালুকদার) , তুই বৃষ্টি হয়ে যা ইত্যাদি।

উল্লেখ্য যে,রাসেল ইব্রাহীম  ২০২৪ সালের ২৫ জুলাই চাঁদপুর সরকারি কলেজের গণিত বিভাগের ছাত্রী তাহেরা শশীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে রুমাইসা রাফা নামের তাঁর একটি কন্যাসন্তান আছে।