শাহরাস্তিতে ফিল্ড স্কুল কংগ্রেস উদ্বোধন

মোঃ জামাল হোসেন:

“কৃষিই সমৃদ্ধি” শাহরাস্তিতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল বুধবার দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ডক্টর মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার মোঃ ইউনুস পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী, ইউপি চেয়ারম্যান জোবায়দ কবির বাহাদুর, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গনি, কৃষক মোঃ জহিরুল হক, জান্নাতুল ফেরদাউস। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসরাত জাহান লিপি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীবৃন্দ।

দ্বিতীয় পর্বে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত উপপরিচালক মোঃ সিরাজুল ইসলাম, জেলা প্রশিক্ষক অফিসার সাইফুল হাসান আলামিন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, বলরাম সাহাসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।