স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাইমচর উপজেলায় গ্রামীণ পরিবেশ, জনস্বাস্থ্য ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ওয়ার্ড পর্যায়ের পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। সমন্বিত গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক পাইলট কার্যক্রমের আওতায় বিশ্বব্যাংকের জঁৎধষ ডঅঝঐ ভড়ৎ ঐঈউ কর্মসূচির সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
কর্মশালায় উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ২, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক, বাজার প্রতিনিধি এবং স্যানিটেশন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত গ্রাম গড়ে তুলতে পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। সরকারি উদ্যোগ তখনই সফল হবে, যখন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করবে। তিনি বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন বলেন, পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত ওয়ার্ডগুলোতে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মশালার মাধ্যমে কমিটির সদস্যদের দায়িত্ব, করণীয় ও কার্যকর বাস্তবায়ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, যা প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা (ঋঝগ), কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (ঝডগ), বর্জ্য পৃথকীকরণ, স্বাস্থ্যবিধি, পরিবেশ সংরক্ষণ এবং কমিটির দায়িত্ব ও কার্যপরিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেন।
আয়োজকরা জানান, কর্মশালার মূল উদ্দেশ্য হলো গ্রামীণ এলাকায় নিরাপদ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করা এবং ওয়ার্ড পর্যায়ের কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা। তারা আশা প্রকাশ করেন, এ পাইলট কার্যক্রম সফল হলে হাইমচরের নির্বাচিত ওয়ার্ডগুলোতে একটি পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার মডেল গড়ে উঠবে, যা ভবিষ্যতে জেলার অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা সম্ভব হবে।
কর্মশালায় টিম লিডার ইমাম মাহমুদ রিয়াদ, সমন্বয়কারী মো. মতিউর রহমান, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্যবৃন্দ এবং উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ২, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


