ইউক্রেনের রাজধানীতে হামলা, নিহত ৪

ডেস্ক রিপোর্ট

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত চারজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে ) রাত ১ টার পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করে ও বলেছিল রাশিয়া হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ৯০ টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৪৯ টি ড্রোন ও ৫৫ টি ক্ষেপণাস্ত্র ধ্বংস বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। এয়াড়া ১৯ টি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেনে হামলায় রাশিয়া ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা প্রতিহত করা অত্যন্ত কঠিন।