শাহরাস্তি প্রতিনিধি :
শাহরাস্তিতে বালুবাহী ট্রাক চাপায় এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে অপর একজন। আজ রোববার সকালে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের শিবপুর বাংলাবাজার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী রবিউল আলম (৫২) শিবপুর নোয়াবাড়ি এলাকার মৃত আলী আকবর মাস্টারের ছেলে। আহত সিএনজিচালিত অটোরিকশার চালক মেহেদী হাসান (২৩) কচুয়া উপজেলার ইসলামপুর ফরাজি বাড়ি এলাকার কামাল হোসেনের ছেলে।।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ থেকে দোয়াভাঙ্গাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী ওঠানোর জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় যাত্রী রবিউল আলম সেই অটোরিকশায় উঠছিলেন। ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অতিরিক্ত বালুবোঝাই ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে রবিউল আলম ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।


