ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

‎ফরিদগঞ্জ প্রতিনিধি:

‎ফরিদগঞ্জ উপজেলা ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ রোববার (৭ জুন) সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য মো. হাছার গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নৈতিক জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে অভিভাবকদের বড় ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে আমাদের শিক্ষার্থী নিজেদের মেধাকে আরো বিকশিত করতে পারবে। তবে এজন্য অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহার বিষয়ে তাদের অভিভাবকদের সচেতন থাকতে হবে। একই সাথে শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা শেখাতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। এই প্রতিষ্ঠানটি সকল ক্যটাগরিতে ভালো করছে জেনে আমি খুশি। আশা করছি আগামীর বাংলাদেশ পরিচালনায় শিক্ষার্থীরা সঠিক শিক্ষা গ্রহণ করবে এবং ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে। বার্ষিক ক্রীড়ায় বিজয়ী ও বিজিত সকলকে আগামীতে আরো ভালো করার প্রত্যয় নিতে হবে।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি প্রচলিত শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে। যা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের শুরু থেকেই সঠিক পথে চলার নিদের্শনা দেয়। তাছাড়া সহপাঠ্যক্রমিক শিক্ষায় প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করার রের্কড রয়েছে।

‎এছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাও. জাকির হোসেন, সিটি মার্কেট পরিচালক হাফেজ আহাম্মদ, সাবেক সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ফরিদি ও উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাও. হাবিবুর রহমান।
‎আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অভিভাবক, পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।