স্টাফ রির্পোটার:
চাঁদপুর জেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে (২ জুলাই) মোট ৪০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চাঁদপুর জেলার মোট ৫২টি কেন্দ্রে এইচএসসি, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার বোর্ডে মোট ১৩,০৯০ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১২,৬৬৯ জন।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যান নিচে দেওয়া হলো এইচএসসি (কুমিল্লা বোর্ড): বাংলা ১ম পত্র পরীক্ষায় ৩২টি কেন্দ্রে ১০,৭৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১০,৪৯৬ জন। অনুপস্থিত ছিলেন ২৬৭ জন।
আলিম (মাদ্রাসা বোর্ড): হাদিস শরিফ বিষয়ে ১১টি কেন্দ্রে ২,৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২,২৬৬ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১২১ জন। এই বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।
এইচএসসি (ভোকেশনাল): বাংলা-২ বিষয়ে ৩টি কেন্দ্রে ১৪২ জনের মধ্যে অংশ নেন ১৩৯ জন। অনুপস্থিত ছিলেন ৩ জন।এইচএসসি (বিএম): বাংলা-২ বিষয়ে ৬টি কেন্দ্রে ৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৬৮ জন। অনুপস্থিত ছিলেন ২৯ জন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষার্থী ইমাম হোসেনকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। তবে জেলার অন্য সব কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


