অ্যাড: তাহেররুশদীর মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও আইনজীবী আলহাজ অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ (৪ জুলাই)।

২০১৮ সালের এই দিনে তিনি ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় শাহতলী রুশদী বাড়ি জামে মসজিদে পবিত্র কোরআন খতম, সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত এবং সকাল সাড়ে ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের কৃতিসন্তান, ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) এবং এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির নবনিযুক্ত চেয়ারম্যান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান।

জানা যায়, বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী আইন পেশার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সেক্রেটারি, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সদস্য এবং উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর পিতা।

মরহুমের মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।