শামীম হাসান, ফরিদগঞ্জ, চাঁদপুর:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্র্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র্যালী কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩জুন) বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ও সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মুজমদার, সহসভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, মাহমুদুল হাসান মিরাজ, শরীফ খান, সাবকে চেয়ারম্যান হাসান আব্দুল হাই, সোহেল চৌধুরী, মাও. শারাফত উল্ল্যা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, বিল্লাল পাটওয়ারী, ইসমাইল পাটওয়ারী, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, রোটা: হাজী কামরুল হাসান সাউদ, যুবলীগের যুগ্মআহ্বায়ক হেলল উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
আলোচনা শেষে কেককাটা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


