বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে লায়ন হারুনুর রশিদের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ পরিবেশে ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির জ্যেষ্ঠ ও রাজপথের পরীক্ষিত নেতা রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান লায়ন মোঃ হারুনুর রশিদ।

শুভেচ্ছা বিনিময়কালে সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই রাজপথের এক আপসহীন ও অকুতোভয় সৈনিক। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের প্রতিটি কঠিন ও সংকটময় সময়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার মতো প্রাজ্ঞ, সৎ ও ডেডিকেটেড নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুদায়িত্ব দেওয়ায় তৃণমূলের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান হবে।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই উষ্ণ শুভেচ্ছার জন্য সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ ও সাথে থাকা নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে কখনো পিছু হটে নাই। আগামী দিনে গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং দেশ গঠনে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

এসময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানান। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।