স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো.রবিউল আলম। গত ৩০ জুলাই কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তানিমের স্বাক্ষরে চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয় রবিউল আলমকে। বর্তমানে তিনি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক প্রতিক্রিয়ায় রবিউল আলম বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রচার, ভুয়া তথ্য প্রতিরোধ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


