কচুয়ায় ইট চুরি করে বিক্রির অভিযোগ

স্টাফ রির্পোটার:

কচুয়া বিশ্বরোড এলাকার মানিক ট্রেডার্স স্বত্বাধিকার মানিক হোসেনের ক্রয়কৃত ইট চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। ২৫ শে জুলাই এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে বাদী মানিক হোসেন জানান, আমি দীর্ঘদিন ধরে কচুয়ার বিশ্বরোড এলাকায় রড সিমেন্ট ও নির্মাণ সামগ্রী মালামাল বিক্রি করে আসছি। গত ২৪ জুলাই রাতে বিবাদী শাহিন নামে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে ১০ হাজার ইট ক্রয় করি। প্রতি ১ হাজার ইট ১৩ হাজার টাকা করে ১০ হাজার ইটের মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা নির্ধারিত হয়। টাকাগুলো আমার কাছ থেকে তারা নিয়ে যায়। ২৫শে জুলাই সকালে আমার অর্ডারকৃত ইটগুলো আমাকে না দিয়ে শাহিন হোসেন মুনতাহানিয়া টেন্ডার্স এর স্বত্বাধিকারী মতিন হোসেনের মালিকীয় গদিতে সরবরাহ করে আবু সুফিয়ানের কাছে বুঝিয়ে দেয়। আমি শাহিন হোসেনকে না পেয়ে মতিনের কাছে ইটের টাকা পরিশোধের কথা বললে, টাকা না দেওয়ার জন্য তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে আমার লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ ও গাল-মন্ধ করাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। আমার ইটের ১ লক্ষ ৩০ হাজার টাকা না দেওয়ার জন্য তারা বিভিন্ন পথ অবলম্বন করেছেন।

মানিক হোসেন আরো বলেন, মতিন হোসেন বিভিন্ন চোরামাল বিক্রি করে থাকেন তার দোকানে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে।

বিবাদী মতিন হোসেন জানান, আমার কাছে দাউদকান্দির শাহীন নামে একজন ১০ হাজার ইট বিক্রি করেন। প্রতি হাজার ইট ৮ হাজার করে আমি ক্রয় করে রেখেছি। তবে এটা কার ইট আমি জানিনি, আমার কাছে ইট বিক্রি করে শাহিন হোসেন সকল টাকা নিয়ে যায়।