স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বশির উল্লাহ খন্দকার এর বিদায় সংবর্ধনা ও নতুন প্রশাসনিক কর্মকর্তা শংকর আর্চায্য বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯ আগস্ট বুধবার সকালে চান্দ্রা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের গ্রাম পুলিশ এর আয়োজনে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও চান্দ্রা ইউপি প্রশাসক মিজ্জা ওমর ফারুক,চান্দ্রা
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারী, প্যানেল চেয়ারম্যান আঃ কুদ্দুস পিন্টু, ইউপি সদস্য শেখ ফরিদ আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ মিজি,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজাদ বেপারী, ছাত্র নেতা সাদেক, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুরের সভাপতি, চান্দ্রা ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার আঃ রশিদ বেপারী, হিসাব রক্ষক শাহাদাত হোসেন,উদ্যোক্তা আল আমিন সহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও স্থানীয় ব্যাক্তিবর্গ।


