স্টাফ রিপোর্টার:
অনলাইনে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়ে প্রতারণা রোধে চাঁদপুর জেলায় নিবন্ধিত ৭ জন অনলাইন ইলিশ ব্যবসায়ীর তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নিবন্ধিত এসব ব্যবসায়ী চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের অন্তর্ভুক্ত।
জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে ইলিশ ক্রয়-বিক্রয়ে প্রতারণা রোধে জেলার নিবন্ধিত ৭ জন অনলাইন ইলিশ ব্যবসায়ীকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে ব্যবসায়ীদের নাম, ঠিকানা, মোবাইল নম্বরের পাশাপাশি তাদের অনলাইন পেইজ ও প্রতিষ্ঠানের নামও প্রকাশ করা হয়েছে।
নিবন্ধিত অনলাইন ইলিশ ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন—
১. ইলিশ ভাইয়া চাঁদপুর (ওষরংনযধরুধপযধহফঢ়ঁৎ) অনলাইন পেইজ: ওষরংনযধরুধপযধহফঢ়ঁৎ ২. মাছ পল্লী অনলাইন পেইজ: মাছ পল্লী
৩. একিন শপ (অশরহ ঝযড়ঢ়) অনলাইন পেইজ: অশরহ ংযড়ঢ়.পড়স ৪. তাজা ইলিশ.কম অনলাইন পেইজ: তাজা ইলিশ.কম
৫. ইলিশ রানী (ওষরংযজধহর) অনলাইন পেইজ: ওষরংযৎধহর.পড়স ৬. রূপালি বাজার (ৎঁঢ়ধষরইধুধৎ) অনলাইন পেইজ: রূপালি বাজার
৭. সজীব ইলিশের বাজার চাঁদপুর অনলাইন পেইজ: সজীব ইলিশের বাজার চাঁদপুর
জেলা প্রশাসনের প্রকাশিত তালিকায় এসব ব্যবসায়ীর মোবাইল নম্বর ও সংশ্লিষ্ট ফেসবুক পেইজের লিংকও দেওয়া হয়েছে। ফলে অনলাইনে ইলিশ কেনার আগে ক্রেতারা বিক্রেতার পরিচয় ও নিবন্ধনের বিষয়টি যাচাই করে নিতে পারবেন।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে অনলাইনে ইলিশ মাছের বেচাকেনায় স্বচ্ছতা নিশ্চিত এবং ক্রেতাদের সঙ্গে প্রতারণা রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অনলাইনে ইলিশ কেনার ক্ষেত্রে ক্রেতাদের নিবন্ধিত ব্যবসায়ীদের তথ্য যাচাই করে লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে।


