জগতপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। সোনাইমুড়ী, সাতবাড়িয়া, পদুয়ারপাড়, মন্দুক, কাজকামতা, অষ্টদানা, চাঙ্গিনী, আশরাফপুর, মাসনিগাছা ও জগতপুরের বিভিন্ন খানকা শরীফের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জগতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আতিকুল হক বাচ্চুর সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম রাকিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লার শাহপুর দরবার শরিফের পীর সাহেব কেবলা সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল-ক্বাদেরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ইমাম মুন্সী। বক্তব্য দেন জগতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

এ সময় বয়ান করেন মাওলানা মো. শরিফুল ইসলাম, মাওলানা মো. আলমগীর হোসেন, মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন আলেম-ওলামা।

জশনে জুলুছ ও মাহফিলে স্থানীয় এলাকাসহ দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইসলামের শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণী নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।