মাদকের অভিযোগে চান্দ্রা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বিএনপির নেতা সুজন ও ভুট্টু আটক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের চান্দ্রা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভুট্টু গাজী ও সাধারণ সম্পাদক সুজন শেখকে আটক করেছে পুলিশ। মাদকের সঙ্গে সম্পৃক্ততা, মাদক ব্যবসায়ীদের সহযোগিতা ও মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে বিএনপির এই দুই নেতাকে আটক করে পুলিশ। আটকরা হলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভুট্টু গাজী এবং সাধারণ সম্পাদক সুজন শেখ।

পুলিশ জানায়, মাদকের সঙ্গে সম্পৃক্ততা ও মাদক ব্যবসায়ীদের সহযোগিতার অভিযোগের ভিত্তিতে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর মডেল থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে তাদের ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টে মাদক সেবনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে, চাঁদপুর জেলা বিএনপি জানিয়েছে, দলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

আটক ভুট্টু গাজী চান্দ্রা চৌরাস্তার মজিব গাজীর ছেলে এবং সুজন শেখ ৮ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান রোড এলাকার মৃত মহিন শেখের ছেলে।

চাঁদপুরে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।