মজুদদার

আবু ইউসুফ

পেট চলে না যার
তারে শ্মশান পূজায় কে,
ব্রাহ্ম কেরে দাক্ষ্য নিতে
চুপসে যায়রে সে।

তবুও যত নিমযুতেরা
উঁচিয়ে বাঁচন ছাড়াই,
খুঁচিয়ে মারছে লোভী যত
নিচ্ছে কেড়ে আড়াই।

এপাশ ওপাশ নিশ্চুপ হয়ে
তাল ধরে রয় কমজাতে
ক্লান্তি ভরা আরাধ্য শেষে
থমকে থাকে হা-ভাতে।

সমাজ বেশি নামাজিরা
বেনামাজির আতুড়ঘর
দিব্য কালে ময়ূর বেশা
দুষ্ট হাড়ের নিশাচর।

লোকাচারে ভরে গেছে
ধর্মাচারের নাম করে
শাসন শোষণ দুভাই তারা
উঠলো যে সব জাত ঘরে।

পুড়ছে চাষা ঘামছে মজুর
তাদের যত কাল ক্ষেপণ
রাক্ষস রূপি মজুদদারের
মহাসুখের দিন যাপন।