চাঁদপুর সাহিত্য পরিষদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের নানা কর্মসূচির অংশ হিসেবে (১৭ আগস্ট ২০২৬) সোমবার দুপুর ১২টায় চাঁদপুর সদর বিষ্ণুপুরের আমিরাবাদ গোলাম কিবরিয়া (জি কে) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে নজরুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সভাপতিত্বে নজরুল ভিত্তিক
কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন বেপারী। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) জুয়েল হোসেন, আমিরুর রহমান ও হৃদয় জোয়াদ্দার।

চাঁদপুর সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আমাদের জাতিসত্তার চেতনায় বিদ্রোহী কবির বিস্তর প্রভাব ও ভূমিকা শীর্ষক গুরুত্ব তুলে ধরে বক্তারা আলোচনায় অংশ নেন। পরে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ, উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।

উল্লেখ, নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজন অনুষ্ঠানমালার অংশ হিসবে আগামীকাল ১৮ আগস্ট মঙ্গলবার সকালে দ্বারকানাথ (ডি এন) হাই স্কুলে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।