শামীম হাসান:
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর পক্ষ থেকে চাঁদপুরসদর, শাহারাস্তি, ফরিদগঞ্জ, ও হাইমচর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলায় সংস্থায় সকল শাখা অফিসে বন্যায় ক্ষতিগ্রস্থদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরন কার্যক্রম পরিচালনা করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর চাঁদপুর এরিয়া ম্যানেজার মোশারফ হোসেন ।
শাহারাস্তি এরিয়া ম্যানেজার মোক্তার হোসেন, ফরিদগঞ্জ শাখা ব্যাবস্থাপক ইব্রাহীম শেখ, শাহরাস্তি শাখা ব্যাবস্থাপক মো. সাইফুল ইসলাম, ফরিদগঞ্জ শাখার হিসাব রক্ষক প্রান্ত দাস, ক্রেডিট অফিসার হাছান আহমেদ ও স্বজল আহমেদ প্রমুখ।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ৭ কেজি চাল, ২লিটার তৈল, আড়াই কেজি আলু, এক কেজি ডাল, দুই কেজি পেয়াজ, আধা কেজি রসুন, একশ গ্রাম করে হলুদ ও মরিচের গুড়া, এক কেজি লবন, একটি সাবান, মোম, স্যানেটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্যারাসিটেমল ঔষধ, গ্যাস লাইট ও কয়েক প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
সংস্থাটির কর্মকর্তারা জানান, আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ ধারাবাহিক ভাবে চলমান থাকবে।


